
শেখ হাসিনা ও তাঁর সন্তানদের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিন মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদসহ তিনজনকে মোট ১৮ বছর করে কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন পৃথক পৃথক রায়ে এ কারাদণ্ড ঘোষণা করেন।
রায়ে তিন মামলার প্রত্যেকটিতে শেখ হাসিনাকে সাত বছর করে তিন মামলায় মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এক মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর এবং অন্য একটি মামলায় সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আর এই তিন মামলার প্রত্যেকটিতে শরীফ আহমেদের পাশাপাশি আরও দুইজন আসামি একই কারাদণ্ড পেয়েছেন। তাঁরা হলেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদুল্লাহ খন্দকার এবং সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন। তাঁদের তিনজনকে প্রত্যেক মামলায় ছয় বছর করে তিন মামলায় ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া রাজউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিছুর রহমান মিয়াকে ৩ মামলায় ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহউদ্দিনকে দুই মামলায় ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজউকের প্রাক্তন সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন ও মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরীকে তিন মামলায় নয় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ও সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে তিন মামলায় তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম ও তন্ময় দাসকে প্রতি মামলায় তিন বছর করে দুই মামলায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক সহকারী পরিচালক নায়েব আলী শরীফকে দুই মামলায় এক বছর করে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের এক মামলায় এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিভাগের ২১টি আসনের মধ্যে জোটের প্রার্থীসহ ১৯টিতে জয় পেয়েছে দলটি। সবচেয়ে বেশি চমক দেখা গেছে বরিশাল জেলায়। এখানকার ছয়টি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে পেছনে...
১৮ মিনিট আগে
রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের মধ্যে ২৮টিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। অন্য ১১টি আসনে জিতেছে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা। ভোটের ফল প্রকাশের পরপরই এই আসনগুলোতে বিএনপির সাংগঠনিক দুর্বলতার কথা সামনে এসেছে।
২৮ মিনিট আগে
গত শতাব্দীর আশির দশক থেকে গত দশক পর্যন্ত বিএনপির সম্মুখসারির মুখ ছিলেন ফরিদপুরের দুই কিংবদন্তি। তাঁদের একজন কে এম ওবায়দুর রহমান, অপরজন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এই দুই নেতার প্রয়াণের পর ফরিদপুরে বিএনপির রাজনীতিতে শূন্যস্থান তৈরি হয়েছিল।
২ ঘণ্টা আগে
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। অপর দিকে পোস্ট দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ করেছেন বিজয়ী এনসিপি নেতা আখতার হোসেন।
৪ ঘণ্টা আগে