
দিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে একটি লাঠি মিছিল বের হয়। পরে মিছিল থেকে মাজারে হামলা চালানো হয়।
হামলাকারীদের দাবি, সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকার ওই মাজারে প্রতিবছর ওরসের নামে গান-বাজনা, মাদক সেবনসহ নানা কর্মকাণ্ড চলে। প্রতিবাদ করলে সেটি বন্ধ না করে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত বার্ষিক ওরসের আয়োজন করা হয়। এর প্রতিবাদে গতকাল বিকেলে লাঠি মিছিল বের করলে বিক্ষুব্ধ জনতা প্যান্ডেল ও মাজারে আগুন দেয় এবং ভাঙচুর করে।

মাজারের খাদেম শহিদুল ইসলাম জিন্না জানান, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখানে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন সমবেত হয়ে ওয়াজ মাহফিল, বাউল গান, শিরনি বিতরণ ইত্যাদি কার্যক্রম পালন করেন।
শহিদুল বলেন, ‘আমাদের সমস্যাগুলো প্রশাসনকে আগে জানিয়েছিলাম। গতকাল (শুক্রবার) হঠাৎ করে কয়েক হাজার লোক আক্রমণ করে মাজারের সবকিছু ভেঙে লুটপাট করে নিয়ে যায়।’

এ বিষয়ে আজ শনিবার যোগাযোগ করা হলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেলে মাজারে তৌহিদি জনতা হামলা করে, পরে আগুন দেয়। তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশের যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। পরে রাত ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে