নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে অংশ নিয়ে নারায়ণগঞ্জের নির্বাচনকালীন পরিস্থিতির ওপর আলোচনায় এই কথা বলেন আইভী।
আলোচনায় মেয়র আইভী বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন তৈমুর আলম খন্দকার কাকা, যদিও তাঁকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরও উনি যাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং যাদের প্রার্থী ছিলেন, তাঁরা নারায়ণগঞ্জে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করছিল। সেটা ইতিপূর্বে কাউন্সিলরদের মাধ্যমেও চেষ্টা করেছে আবার নিজেরাও চেষ্টা করেছে। কিন্তু প্রশাসন সজাগ থাকার কারণে তা করতে পারিনি। আমি সে জন্যে প্রশাসনকে ধন্যবাদ জানাই।’
দেশের একমাত্র নারী সিটি মেয়র বলেন, ‘এবার নির্বাচনটা ছিল অনেক গভীর ষড়যন্ত্রের নির্বাচন। কিন্তু আল্লাহর রহমতে, মানুষের আস্থা ও ভালোবাসার কারণে আমি সেখান থেকে বের হতে পেরেছি।’
উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ৫৬২ ভোট।

গ্যাস সংকটে ময়মনসিংহের শম্ভুগঞ্জে আরপিসিএলের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ রয়েছে। এতে বিভাগজুড়ে দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম রাশেদ এ পরিস্থিতির জন্য ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করে মন্তব্য করেছেন।
৩০ মিনিট আগে
যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড় মারার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি এম এম কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি বের হয়...
৩৬ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ তিন মাস ধরে বুকসমান কাদায় অভুক্ত ও শিকলবন্দী অবস্থায় আটকে থাকা চারটি মহিষকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর রোববার সন্ধ্যায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে প্রাণীগুলোকে মুক্ত করেন...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা পৌরসভার ময়লার ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহতদের কিশোরগঞ্জে রেফার করা হয়েছে।
১ ঘণ্টা আগে