
৮৭ লাখ মার্কিন ডলার আত্মসাৎ ও পাচারের অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক দুই পরিচালক রণ হক সিকদার ও রিক হক সিকদার এবং ব্যাংকটির সাবেক দুই এমডিসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পরিচালক মো. বেনজীর আহম্মদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথম মামলার আসামিরা হলেন- সিকদার রিয়েল এস্টেটের মালিক ও ন্যাশন্যাল ব্যাংকের সাবেক পরিচালক রিক হক সিকদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী ও চৌধুরী মোশতাক আহমেদ, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড ডিভিশন মো. মাহফুজুর রহমান, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল।
এই মামলায় আসামিদের বিরুদ্ধে ২৬ লাখ ২২ হাজার ৪৯৯ মার্কিন ডলার (২০১৭ সালের হিসাবে) আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বধি বহির্ভূতভাবে ক্রেডিট কার্ডের লিমিটের অতিরিক্ত ২৬ লাখ ২২ হাজার ৪৯৯ মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেন। ওই অর্থ হস্তান্তর/স্থানান্তর, রূপান্তর গোপনকরণের মাধ্যমে বৈধতা দানের চেষ্টা করেছে।
দ্বিতীয় মামলার আসামিরা হলেন- ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক রণ হক সিকদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী ও চৌধুরী মোশতাক আহমেদ, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড ডিভিশন মো. মাহফুজুর রহমান, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল।
এই মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ক্ষমতার অপব্যবহার করে বিধি বহির্ভূতভাবে ক্রেডিট কার্ডের লিমিটের অতিরিক্ত ৬০ লাখ ৯২ হাজার ২২৫ মার্কিন ডলার বিদেশে ব্যয় করে পরে বাংলাদেশ থেকে বিদেশে অর্থপাচার করে এবং পাচার করা অর্থ হস্তান্তর/স্থানান্তর, রূপান্তর ও গোপন করার চেষ্টা করেছেন।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
১০ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সঙ্গে তাঁর ছেলে সুমনের কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তাঁর সমর্থক সুমন ও মনা তালুকদারসহ ৮-১০ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সুমন সিকদারের এলোপাতাড়ি আঘাত করেন।
১ ঘণ্টা আগে
ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে