Ajker Patrika

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, মাদকদ্রব্য, ছয়টি গাড়িসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ছয়টি গাড়ির মধ্যে চারটি বিলাসবহুল গাড়ি।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৬১, ওয়ারীতে ৬৭, মতিঝিলে ৬০, তেজগাঁওয়ে ৭৭, মিরপুরে ১৪৯, গুলশানে ৫৩, উত্তরায় ৪৯ এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৬৪২ ইয়াবা, চারটি বিলাসবহুল গাড়ি, একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত