নরসিংদীর রায়পুরার মেঘনা নদী থেকে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মেহেদী হাসান (২২)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর এলাকায় মেঘনা নদী তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
মেহেদী হাসান নরসিংদীর স্কলাস্টিকা মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মোশারফ হোসেন ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
পরিবারের সঙ্গে পৌর এলাকার শ্রীরামপুরে ভাড়ায় এক বাড়িতে থাকতেন মেহেদী হাসান। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।
রায়পুরা থানা–পুলিশ ও মির্জারচর নৌ পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, স্থানীয়রা বল্লবপুর এলাকায় মেঘনা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে রায়পুরা থানা–পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা লাশের পরিচয় শনাক্ত করেন। মির্জারচর নৌ–পুলিশ ফাঁড়ি পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে এসে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠান।
এ বিষয়ে জানতে এক স্বজনের ফোন নম্বর একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি। পরে শ্রীরামপুর ভাড়া বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি।
রায়পুরা থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম বলেন, মেঘনা নদীতে লাশ উদ্ধারের পর পরবর্তীতে নিহতের স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করেন।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম বলেন, সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে