
ফরিদপুরের ভাঙ্গায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিয়োজিত রয়েছেন।
জানা যায়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে এই নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই রায়ের তারিখ ঘোষণার দিন ১৩ নভেম্বর ভাঙ্গা উপজেলাধীন দুটি মহাসড়কের অন্তত পাঁচটি এলাকায় সড়ক অবরোধ করেছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা দেশীয় অস্ত্র হাতে প্রায় চার ঘণ্টা সড়কে অবস্থান করেছিল।

এ ঘটনার পর পুলিশের সাঁড়াশি অভিযানে ভাঙ্গা উপজেলা থেকে ২২ জনকে আটক করা হয়। সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন। এ ছাড়া গতকাল রোববার (১৬ নভেম্বর) সড়কে গাছ ফেলে ভোরে ঘণ্টাখানেক অবরোধ করা হয়। ওই সময় ঘটনাস্থল এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করে পুলিশ।
আজ সোমবার সকাল থেকেই ভাঙ্গা গোল চত্বরসহ ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোথাও বিশৃঙ্খলা বা সড়ক অবরোধের কোনো ঘটনা ঘটেনি। সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা গোলচত্বর পরিদর্শনে আসেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, জনসাধারণের জানমাল রক্ষা ও নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিয়োজিত রয়েছেন।

নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার অনুকূলে ইসলামী ব্যাংক ঢাকার একটি শাখার চার কোটি টাকার নিষ্পত্তি আদেশ স্থগিত ঘোষণা করেছে সোনালী ব্যাংক। এই মোটা অঙ্কের টাকা লেনদেন করে ভোট কেনার চেষ্টার অভিযোগ করেছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
১৭ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ড্রোন দিয়ে পাখির চোখে নিরাপত্তা দেবে র্যাব। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রাখা হবে হেলিকপ্টারও। রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব কথা বলেন র্যাব-১ সিপিসি-২-এর কোম্পানি...
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরার ভোটকেন্দ্রগুলোতে ঝুঁকির মাত্রা অনুযায়ী বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা হবে।
২৫ মিনিট আগে
শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত...
৩২ মিনিট আগে