
নরসিংদীর রায়পুরায় বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার আতঙ্কে আসামিপক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এ সুযোগে বাদীপক্ষের লোকজন আসামিপক্ষের অন্তত ১২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বিকেলে সরেজমিন ওই এলাকায় গিয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে।
সংঘর্ষে বৃদ্ধ নিহত হওয়ার পর এ ঘটনায় আজ রোববার বিকেলে নিহতের ছেলে বাদী হয়ে বেশ কয়েকজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেছেন।
ভুক্তভোগীরা জানায়, বৃদ্ধের মৃত্যুর পর থেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। সবাই বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট চালাচ্ছে। ভুক্তভোগী লিয়াকত আলী ও তাঁর মেয়ে জুলেখা বলেন, ‘লিয়াকত আলী, আসাদ মিয়া, সোহেল মিয়া, মানিক মিয়া, বিল্লাল মিয়া, জামাল মিয়া, কামাল মিয়ার ১০-১২টি ঘরবাড়িসহ দুটি মুরগির ফার্মে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনার আমাদের ২০ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) হালিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু তাদের একজন খুন হয়েছে, একটু ভাঙচুর হতে পারে। তবে আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কাজ করছি। ভাঙচুরের অভিযোগ পাওয়া পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল শিমুলতলী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। জুমার নামাজের সময় মসজিদে স্বাধীন (১২) নামের এক প্রতিবন্ধী শিশুকে চড় মারাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় গুরুতর আহত চান মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য রমিজ উদ্দিন ভূঁইয়ার ভাই।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে