
মাদারীপুরের ডাসারে সরকারি খাস জমিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নির্মাণ করা দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে বালিগ্রাম এলাকায় ভাঙ্গা ব্রিজ-সংলগ্ন সড়কের পাশ থেকে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কের পাশের সরকারি জমি দখল করে টিনের দোকানঘর নির্মাণ করা হয়। স্থানীয় জাফর তালুকদার, জমির তালুকদার, পলাশ মাতুব্বর, ফজলু তালুকদার, চান মিয়া মাতুব্বর, আফজাল তালুকদারসহ কয়েকজন প্রায় ১০টি দোকান নির্মাণ করেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ও ডাসার থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয় বাসিন্দা আবুল, কাওসার, মোসলেমসহ একাধিক ব্যক্তি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় তাঁরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি অন্যান্য স্থানে অবৈধভাবে নির্মাণ করা সব ধরনের স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
ইউএনও সাইফ-উল আরেফীন বলেন, সরকারি জমিতে অবৈধভাবে তোলা ১০টি দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে। উপজেলার বাকি অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে