জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রীদের একমাত্র হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। হলটির ক্যানটিনে বিভিন্ন সময় খাবারের সঙ্গে মাছি ও তেলাপোকা পাওয়ার নজির রয়েছে। সর্বশেষ আজ বুধবার হলের খাবারে মাছি ও তেলাপোকা পেয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রীরা।
নাম গোপন রাখার শর্তে ছাত্রী হলের এক ছাত্রী বলেন, ‘খাবারের বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ দিয়েও সুরাহা হয়নি। আজ দুপুরে খাওয়ার সময় তরকারিতে তেলাপোকা এবং মাছি পেয়েছি। ক্যানটিনে খাবার ঢাকা থাকে না। যারা খাবার পরিবেশন করে তারা সুরক্ষাবিধি মেনে চলে না।’
হল ক্যানটিন সূত্রে জানা গেছে, হলের এক প্লেট ভাতের দাম ১০টাকা, মুরগি ও মাছের দাম ৩৫ টাকা, গিলা-কলিজা ও খাসির মাথার মুগডালের দাম ৪০ টাকা, ভর্তা ও সবজির দাম ১০ টাকা। হলে এক বেলা খেতে শিক্ষার্থীদের খরচ হয় কমপক্ষে ৬০ টাকা, সেই হিসেবে খাবারের মান নিম্নমানের।
মাস্টার্সের অধ্যয়নরত এক শিক্ষার্থী বলেন, ‘আমি দুই দিন নিজে রান্না করতে পারিনি, হলের খাবার খেয়েছি। পরে সমস্যা দেখা দিয়েছে। মাছে কেমিক্যালের গন্ধ পাওয়া যায়, যেদিন শিক্ষকেরা চেক করতে আসে সেদিন ভালো মাছ রান্না করা হয়। তাছাড়া তরকারিতে হলুদের গন্ধ থাকে। এ ছাড়াও খাবারে হাতের আংটি, তেলাপোকা, অন্যান্য পোকা পাওয়া যায়। খাবার খুবই অস্বাস্থ্যকর।’
ক্যানটিন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘মাছি পাওয়ার খবর এখনো কেউ জানায়নি। আমি খোঁজ নিচ্ছি। আমি তো প্রতি সপ্তাহেই পর্যবেক্ষণ করে আসি যাতে খাবারের মান ঠিক থাকে।’
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিকেল পর্যন্ত হলে ছিলাম। কোনো ছাত্রী আমাকে বিষয়টি জানায়নি।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে