
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। আজ বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করে দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এর আগে যুক্তিতর্ক শেষ হলে গত ২৭ জানুয়ারি মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।
জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয় গত বছরের ২৬ জুন। অভিযোগ জমা দেওয়া হলে ট্রাইব্যুনাল তা আমলে নেন ৩০ জুন।
৩০ আসামির মধ্যে এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ছয়জন। তাঁরা হলেন এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন সময়ে বেরোবির ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আনোয়ার পারভেজ আপেল। অন্যরা এখনো পলাতক।
গত বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পলাতক ব্যক্তিদের পক্ষে গত বছরের ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।

নড়িয়ায় সেচের শ্যালো ইঞ্জিন মাথায় নিয়ে ডিজেলের জন্য ফিলিং স্টেশনে হাজির হন কয়েকজন কৃষক। ড্রামে তেল বিক্রি বন্ধ থাকায় তাঁরা শ্যালো ইঞ্জিন নিয়ে ফিলিং স্টেশনে আসেন বলে জানা গেছে।
৫ মিনিট আগে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার সকালে রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে সাফজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সিটি করপোরেশনের স্মারক উপহার দেওয়া হয়।
১৭ মিনিট আগে
‘কয়েকদিন আগে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। পরে ইউএনও ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজল্যুশনের মাধ্যমে তাঁকে সাময়িক বহিষ্কার ক
২৩ মিনিট আগে
সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিবসহ ১১ জন পর্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগে