
বৈঠকে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের নেতারা। এই কমিটি প্রত্যাখ্যান করে অবিলম্বে আলেমদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা।
আজ শনিবার হেফাজতে ইসলামের খাস কমিটির বৈঠকে নেতারা এসব কথা বলেন। আজ বাদ জোহর রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়ায় হেফাজতের খাস কমিটির বৈঠক হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মামুনুল হককে সেক্রেটারি করে হেফাজতের প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরী ঘোষিত ঢাকা মহানগর কমিটি পুনর্বহাল করা হয়েছে। পরামর্শ সাপেক্ষে কমিটি সংযোজন ও বিয়োজন করা হবে।
বিবৃতিতে বলা হয়, ‘হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে জাতীয় পাঠ্যপুস্তকের অসংগতি ও বিতর্কিত বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে সোচ্চার ছিলেন। অথচ আজ এই নতুন বাংলাদেশে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে আলেম সমাজকে বঞ্চিত করে আবারও বিতর্কের পথ বেছে নেওয়া হলো। আলেমবিহীন এই বৈষম্যমূলক কমিটি আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করছি।’
নেতারা বলেন, শেখ হাসিনা এ দেশের শিক্ষাব্যবস্থা প্রায় ধ্বংস করে দিয়েছিলেন। এমনকি বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভারতের অনুগত করে গড়ে তোলার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় পাঠ্যপুস্তকে মুসলিমবিদ্বেষী হিন্দুত্ববাদী বয়ান ও ইতিহাস ঢোকানো হয়। এ বিষয়ে দেশের ওলামায়ে কেরাম তখন উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়ে জনসচেতনতা তৈরি করেছিল। এ ছাড়া পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী কিছু কনটেন্ট এখনো বিদ্যমান। সে কারণে পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে বিজ্ঞ আলেমের উপস্থিতি অপরিহার্য। তাই ওই কমিটিতে অতিসত্বর একাধিক প্রসিদ্ধ বিজ্ঞ আলেমকে অন্তর্ভুক্ত করে শিক্ষা সংস্কার কমিটি পুনর্গঠন করার জন্য শিক্ষা উপদেষ্টার প্রতি জোর দাবি জানানো হয়।
এ সময় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে হেফাজতের নেতারা বলেন, ‘বৈষম্যমুক্ত একটি দেশের জন্যই আমরা সবাই লড়াই করেছি। এই নতুন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য ও বঞ্চনা চাপিয়ে দেওয়ার সুযোগ আর নেই। আমরা ওলামায়ে কেরাম অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই। দেশের এই ক্রান্তিকালে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমাদের বঞ্চিত করার দুঃসাহস দেখালে তার পরিণতি ভালো হবে না।’
হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে খাস কমিটির বৈঠকে সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমির আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, আল্লামা জসিম উদ্দীন, আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, আল্লামা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, ড. আহমাদ আব্দুল কাদেরসহ আরও অনেকে অংশ নেন।

জুলাইকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জুলাই আন্দোলন করেছি। শত–শত নেতা-কর্মীকে হারিয়েছি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা জুলাই পেয়েছি। সেই জুলাইকে বিতর্কিত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।
১৩ মিনিট আগে
চাঁদপুরে ৮ মাসের কন্যাসন্তানকে বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। তবে শিশুকন্যার ক্রেতা ইয়াসিন আক্তার থানায় হাজির হলে সত্য প্রকাশ পায়। পুলিশ জানায়, শিশুটিকে চুরি করা হয়নি বরং মা-বাবার সম্মতিতে এক নিঃসন্তান দম্পতির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে চুরির নাটক সাজানো হয়েছিল।
৪৩ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে পর্নো ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার গোবিন্দগঞ্জের পৌর এলাকার হীরকপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে