নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসতভিটা রক্ষার দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের ও সন্তানদের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন শিরিন খান নামে এক নারী। গতকাল এ ঘটনার পর তিনি বাদী হয়ে আজ রোববার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—হান্নান সাউদ (৬০) ও আয়েছ আলী (৫৮)। তাঁরা দুজন রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার বাসিন্দা। মামলার বাদী শিরিন খান সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামের জোনায়েদ আহাম্মেদের স্ত্রী।
থানায় দায়ের করা মামলার বিবরণীতে শিরিন খান উল্লেখ করেন, তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামে তাঁর স্বামী ৮ বছর আগে ৬ শতাংশ জমি কিনে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি দোতলা পাকাবাড়ি তৈরি করে তিন সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন।
ইতিমধ্যে ওই জায়গা তাঁর স্বামীর নামে স্থানীয় ভূমি অফিস নামজারি করে দিয়েছেন। গত তিন মাস আগে হঠাৎ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে জানান-যে ব্যক্তি এ জমি বিক্রি করেছেন তিনি ১৫ বছর আগে জমিটি ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছেন। সময়মতো ঋণ পরিশোধ না করার কারণে এ সম্পত্তি ব্যাংক কর্তৃপক্ষ নিলামে তুলবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম ব্যবহার করে তাদের বাড়ির পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার বরপা গ্রামের আব্দুল হান্নান, আয়েছ আলী ভূঁইয়া, ফজলুল হক ও সিরাজুল ইসলাম তাঁর স্বামীকে বাড়ি ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে কোনো বিচার না পাওয়ার কারণেই তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘প্রতারণা করে জমি বিক্রির ঘটনায় ভুক্তভোগী শিরিন খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে হান্নান সাউদ ও আয়েছ আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে