ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা মুক্তমঞ্চে নাচ, গান ও নানা আয়োজনে ‘শরৎ উৎসব ১৪২৯’ উদ্যাপিত হয়েছে। আজ শুক্রবার ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’ এই উৎসবের আয়োজন করেছিল।
উৎসবে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহসভাপতি ড. নিগার চৌধুরী। মাহফুজা মিরা ও নুসরাত ইয়াসমিন রূম্পার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার হোসেন চৌধুরী সুইট।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘ছায়ানটের পয়লা বৈশাখ উদ্যাপনের মধ্যে দিয়ে আমাদের দেশে ষড়্ঋতু উদ্যাপন শুরু হয়। এর ধারাবাহিকতায় শরৎ উৎসব স্বচ্ছতার আনন্দ নিয়ে আমাদের মধ্যে আসে। এ সময় কাশফুল দেখা যায়। স্বচ্ছ নীলাকাশে সাদা মেঘ—এগুলো খুবই উপভোগ্য। তবে জীবনের ব্যস্ততায় এটিকে উপভোগ করা অনেক কঠিন হয়ে পড়েছে।’
ড. মো. আখতারুজ্জামান তাঁর বক্তব্যে শরৎকে ‘বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘কাশফুল, স্বচ্ছ আকাশ, প্রকৃতি, শিউলি ফুল নানাভাবে কবিদের লেখায় ও ছোটগল্পে শরৎ এসেছে। শরতের বিশাল আকাশ যেন আমাদের মনের উদারতাকে বৃদ্ধি করে। ফলে মানুষ হয়ে ওঠে বেশি মানবিক ও অসাম্প্রদায়িক।’
গোলাম কুদ্দুছ বলেন, ‘প্রত্যেক ঋতু তার স্বমহিমায় আমাদের কাছে ধরা দেয়। তাকে ভিত্তি করে আমাদের সংস্কৃতির নির্মাণ ঘটে। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে আমরা বাঙালি এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদের বড় উপলক্ষ এসব উৎসব।’
শরৎ উৎসবে দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা, সুরনন্দন, পঞ্চভাস্কর, সুরবিহার ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, অনিমা রায়, বিজন চন্দ্র মিস্ত্রি, বিমান চন্দ্র বিশ্বাস, শ্রাবণী গুহ রায় প্রমুখ।
একক আবৃত্তি করেন মাসকুর-এ-সাত্তার কল্লোল, মাসুদুজ্জামান, নায়লা তারান্নুম চৌধুরী, আহসান উল্লাহ তমাল, সেবতি প্রভা। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন, সুরবিহার, নৃত্যাক্ষ, নৃত্যজন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস ও ভাবনা।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৪ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
৪ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৫ ঘণ্টা আগে