
কুমিল্লায় ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার শপথ নিয়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে সাইবার জগতে নিজেদের কার্যক্রম নিরাপদ রাখতে গণস্বাক্ষর করেছে তারা। আজ মঙ্গলবার সদর দক্ষিণ উপজেলার লালমাই উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীরা এই শপথ ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়।
টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও ইঞ্জিনিয়ার মোর্শেদা আক্তার।
অনুষ্ঠানে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের নিরাপদে ইন্টারনেট ব্যবহারে শপথ বাক্য পাঠ করান। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের নৈতিক ও অনৈতিক বিষয়গুলো বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সবাইকে সচেতন করে। শেষে শিক্ষার্থীরা ইন্টারনেটের অপব্যবহার, মাদক, বাল্যবিবাহ ও ইভ টিজিং থেকে বিরত থাকতে গণস্বাক্ষর করে।

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৩ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
৩ ঘণ্টা আগে