
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গুপ্ত শিবির’ মন্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নাফিস আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীকে কয়েকজন শিক্ষার্থী চড় মারেন। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে সন্ধ্যার দিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অধ্যক্ষের কক্ষে যান। পরে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন অধ্যক্ষ। তবে তাৎক্ষণিক বিচারের দাবিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
ঘটনার বিষয়ে ছাত্রদলের নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, এটি কোনো সংগঠিত হামলা নয়; বরং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভুল-বোঝাবুঝি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, ‘গুপ্ত লেখার’ কর্মসূচিকে কেন্দ্র করে তাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তারা অভিযোগ করেন, নাফিস আব্দুল্লাহকে মারধরের ঘটনার বিচার চাইতে গেলে তাদের ওপর আবারও হামলা করা হয়।
কুমিল্লা পলিটেকনিক ছাত্রদলের সভাপতি ইমন আহমেদ বলেন, বিকেলে এক শিক্ষার্থীর সঙ্গে হলের দুই শিক্ষার্থীর বাগ্বিতণ্ডা হয়। পরে সেটিই সংঘর্ষে রূপ নেয়।
অপর দিকে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ বলেন, সারা দেশে ঘোষিত ‘গুপ্ত লেখার’ কর্মসূচির অংশ হিসেবে কার্যক্রম চলাকালে তাঁদের এক কর্মীকে মারধর করা হয়। পরে অধ্যক্ষের কাছে ওই ঘটনার ভিডিও ফুটেজ চাইতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে সংগঠনের সভাপতি, সেক্রেটারিসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাজারুল ইসলাম বলেন, ক্যাম্পাসে কোনো সংগঠনের স্লোগান দেওয়া হয়নি। বিকেলে এক শিক্ষার্থীকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতির অবনতি ঘটে। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু তার আগেই সংঘর্ষ বেধে যায়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের সঠিক সংখ্যা ও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি মায়ের দোয়া’ নামক একটি ফিশিং বোট থেকে ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান
৬ মিনিট আগে
বরিশালে বিভিন্ন সরকারি কলেজ ও প্রতিষ্ঠানে বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকেরা আজ মঙ্গলবার ১ ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করেছেন। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক পদে নন-ক্যাডার, ১০ শতাংশ কোটা, আত্তীকৃত শিক্ষকদের পদায়নের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন বিসিএস শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
১১ মিনিট আগে
যশোরে আব্দুর রহমান কাকন হত্যা মামলার পলাতক আসামি মো. সানিকে (২৬) প্রায় পাঁচ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে যশোরের কোতোয়ালি থানার উপশহর শফিউল্লাহ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার আশ্রয়ণ প্রকল্পে চলাচলের রাস্তা, পুকুরপাড়, কবরস্থান ও পুরোনো উপাসনাস্থলের সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। বাসিন্দাদের আবেদনের পর জমির রেকর্ড যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও মো. ফয়সাল আহমেদ।
১৭ মিনিট আগে