
কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম অর্ণব (৩০)। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত অর্ণব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে।
শাসনগাছা বাসস্ট্যান্ডের লেগুনাস্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে দুপুরে শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম গ্রুপ ও শাসনগাছা মোল্লাবাড়ীর রাব্বি আলাউদ্দিন গ্রুপের মধ্য সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে অর্ণব নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাসনগাছা মোল্লাবাড়ী এলাকা ও মধ্যপাড়ার লোকজনের সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত ও কয়েকজন আহত হন।

যশোরের কেশবপুরে শিমখেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে জব্বার শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য, বিভ্রান্তিকর ও অনুমোদনহীন তথ্য প্রচারে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে