কুমিল্লা-৭ আসনে উপনির্বাচনে বিজয়ী সাংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাঁকে শপথ বাক্য পাঠ করান। সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।
শপথ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন প্রাণ গোপাল দত্ত।
এর আগে ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার পর ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেন ৪ প্রার্থী। যাচাই-বাছাইয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পর ১৮ সেপ্টেম্বর আরও ২ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় একক প্রার্থী হন ডা. প্রাণ গোপাল দত্ত।
২০ সেপ্টেম্বর তাঁকে একক প্রার্থী ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

কলকাতায় গভীর রাতে আবাসিক হোটেলে আগুনে প্রাণ হারানো ৯ জনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে পাঁচজনই বাংলাদেশি। একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। মরদেহগুলো উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে নিশানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২টি গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ননগ্যাজেটেড কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সরকার (৭৫) আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়ার কাউলিতা পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৫ মিনিট আগে
আয়োজকদের সূত্রে জানা গেছে, শহরের আলীশান রেস্টুরেন্ট তাদের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টটির আয়োজন করেছিল। গত সোমবার (১৭ আগস্ট) রেস্তোরাঁ কর্তৃপক্ষ কনসার্টের অনুষ্ঠানসূচি ঘোষণা করে। ওই দিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় অনুভূতির বিষয় উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের জন্য জেলা প্রশাসকের..
৩৮ মিনিট আগে