
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে জিমাম আসফিয়া হাশেম।
জিমাম আসফিয়া জানান, তাঁরা বাবা আবুল হাশেম খান বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঢাকার একটি হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। এরপর থেকে তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে মারা যান।
জিমাম আসফিয়া হাশেম জানান, আবুল হাশেম খানের জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।
আবুল হাশেম খান মৃত্যুকালে স্ত্রী ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ২০২১ সালে মারা যাওয়ার পর কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। আবুল হাশেম খান কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদুল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলারমালিক ও মাছের আড়তদারেরা।
১ ঘণ্টা আগে