
কুমিল্লার হোমনায় শান্ত দাস (২২) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে হোমনা পৌর এলাকার কারারকান্দি-বাহেরখোলা সড়কের পাশের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শান্ত দাস হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের অরুণ চন্দ্র দাসের ছেলে।
নিহত শান্তর বাবা অরুণ চন্দ্র দাস জানান, শান্ত দাস গতকাল বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি যাননি। আজ সকালে ভুট্টাখেতে তাঁর লাশ দেখতে পেয়ে লোকজন খবর দেন। তাঁর ধারণা, ছেলের অটোরিকশা ছিনতাই করতে তাঁকে হত্যা করা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এস. খালেদ রোডের চট্টগ্রাম ক্লাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন...
২ ঘণ্টা আগে
হজযাত্রীদের ভ্রমণপ্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে ‘রোড টু মক্কা’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
২ ঘণ্টা আগে
হাসপাতাল থেকে ফিরে অলৌকিকভাবে সায়েম আবার জীবিত হতে পারেন– এ বিশ্বাস থেকে তাঁকে দাফন না করে বাড়ির উঠানে রেখে বিভিন্ন স্থান থেকে সাপুড়ে ও ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়েছিল। পরে ব্যর্থ হয়ে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়...
৩ ঘণ্টা আগে
পঞ্চগড় শহরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে শহরের বকুলতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে