
মো. জুনায়েদের বয়স ১২ বছর এবং ফাহিমা আক্তারের বয়স ৯ বছর। তারা দুই ভাই-বোনে মাদ্রাসা শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার মাদ্রাসার ক্লাস শেষে বাবা জাহাঙ্গীর আলমের কাছে তারা বায়না ধরে নানার বাড়িতে বেড়াতে যাবে। সন্তানদের আবদার রক্ষা করতে জাহাঙ্গীর আলম অটোরিকশা চালিয়ে তাদেরকে নানার বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার অলুয়া গ্রামে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়। জাহাঙ্গীর আলম আহত হন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের এসপি খায়রুল আলম। তিনি জানান, আহত জাহাঙ্গীর আলম কুমিল্লায় ময়নামতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাহাঙ্গীর আলমের বাড়ি জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে। জুনায়েদ জাফরগঞ্জের শ্রীপুর হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের এবং ফাহিমা ছগুরা নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস আরেকটি বাস ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জুনায়েদ মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে ফাহিমার মৃত্যু হয়। রাতে আধার থাকায় প্রত্যক্ষদর্শীরা বাসটি দেখতে পাননি। বাসটি পালিয়ে গেছে।
জাফরগঞ্জ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবেদীন জানান, জুনায়েদ ও ফাহিমা নানার বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছিল। এ জন্য মাদ্রাসা থেকে তাঁদেরকে নিয়ে জাহাঙ্গীর আলম সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে অলুয়া গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ছগুরা এলাকায় পৌঁছালে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে চাপা দেয়।
নিউ ফারজানা নামের একটি বাসের যাত্রী মাসকট জাহান বলেন, আমি ফারজানা বাসের যাত্রী ছিলাম। আমাদের বাসটিকে ওভারটেক করতে গিয়ে আরেকটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে চালকেরা পালিয়ে গেছেন।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘দুর্ঘটনাস্থলে পুলিশ গেছে। যতটুকু শুনেছি দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে