
কুমিল্লা জিলা স্কুলের আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী ৩২ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ড’-এর শিক্ষাবৃত্তি। প্রথমবারের মতো চালু হওয়া এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছর ধরে মাসিক ভিত্তিতে বৃত্তির অর্থ পাবে।
আজ রোববার (১৯ জুলাই) সকালে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড, সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃত্তির প্রথম কিস্তির অর্থ বিতরণ করা হয়।
স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান এ কে এম কামরুল ইসলাম বলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা ব্যাহত না হয়, সেই লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিনটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হলেও ভবিষ্যতে বৃত্তির সংখ্যা ও পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাজী জসিম উদ্দিন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দেওয়ান রাশেদুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজ উদ্দিন, কোষাধ্যক্ষ ডা. রেজাউল আলম হেলাল, বৃত্তি তত্ত্বাবধান ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফরহাদ আখতার মো. শাহরিয়ার এবং সদস্যসচিব মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আলতাফ চৌধুরী।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক মো. আবু সাঈদ এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এই সহায়তা শুধু আর্থিক সহযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বড় ধরনের প্রেরণা হিসেবে কাজ করবে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাজ কর্মকার বৃত্তি পেয়ে আনন্দ প্রকাশ করে বলে, অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক সংকটের কারণে পিছিয়ে পড়ে। এই বৃত্তি আমাদের জন্য নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভূজা বটতলা গ্রামে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলার পর গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। অনেক পরিবারের প্রধানেরা আত্মগোপনে চলে যাওয়ায় নেমে এসেছে অনিশ্চয়তা, উদ্বেগ ও আর্থিক সংকট।
১ ঘণ্টা আগে
রাজশাহীর গোদাগাড়ীর হেরোইন সাম্রাজ্যে নতুন এক মাফিয়ার আবির্ভাব হয়েছে। তার নাম নাসির উদ্দিন। একসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে কাজ করা নাসির এখন নিজেই হেরোইন কারবারি বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও নাসির তা অস্বীকার করেছেন।
১ ঘণ্টা আগে
জোয়ারের পানি ঢোকার সময় ঘরের দরজা বন্ধ করেও লাভ হয় না। বঙ্গোপসাগরের লোনাপানি ভাঙা বেড়িবাঁধ ছাপিয়ে মুহূর্তেই ঢুকে পড়ে বসতঘরে। খাট, আলমারি, রান্নাঘর, উঠান—সবকিছু পানিতে তলিয়ে যায়। ভাটার সময় পানি নেমে গেলেও থেকে যায় লবণের আস্তরণ। নষ্ট হয় ফসল। ক্ষতির মুখে পড়ে পুকুরের মাছ ও নলকূপ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে কাঁচপুর সেতু থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত কার্পেটিং উঠে গিয়ে তৈরি হওয়া এসব খানাখন্দের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এ ছাড়া খানাখন্দের কারণে এই সড়কে যানবাহনের গতিও কমেছে।
১ ঘণ্টা আগে