
কক্সবাজারের চকরিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় কথা পাল নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে চকরিয়া পৌরসভার দিগরপানখালী ক্ষেত্রপাল মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কথা পাল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাইয়াকাটা গ্রামের বাবলা পালের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মা-বাবা ও স্বজনদের সঙ্গে দিগরপানখালী ক্ষেত্রপাল মন্দির এলাকায় একটি বউভাত অনুষ্ঠানে এসেছিল শিশু কথা। সেখানে উপজেলার ভাঙারমুখ-ঘুনিয়া সড়কে নেমে বাবার হাত ধরে দাঁড়িয়ে ছিল সে। এ সময় দ্রুতগতির একটি চাঁদের গাড়ি শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে পণ্য আনলোডের সময় কাস্টমসের আইআরএম শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে লাথি মারার অভিযোগ উঠেছে একই দপ্তরের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়ার বিরুদ্ধে। দায়িত্বে অবহেলার অভিযোগে ক্ষুব্ধ হয়ে জনসমক্ষে ওই কর্মকর্তাকে লাথি মারা হয় বলে অভিযোগ।
২১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া....
২৯ মিনিট আগে
আগ্রাবাদের বারেক বিল্ডিং-সংলগ্ন ফ্লাইওভারের ওপর একটি কাটা ঘুড়ি উড়ছিল। ঘুড়িটি ধরতে গিয়ে কিশোর হঠাৎ চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে যায়। অটোরিকশার ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে...
৩৫ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির ঘুণগাছতলায় যুবকের পেটে স্কচটেপে মোড়ানো ৭৬টি পুঁটলিতে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা বের করে জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে