
কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে পড়ায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে।
আজ শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রাত ৮ টার দিকে সংস্কৃতি উপদেষ্টা শহরের হোটেল ওশান প্যারাডাইজে অবস্থানকালে বুকে ব্যাথা এবং উচ্চ রক্তচাপ অনুভব করার পর অসুস্থ হয়ে পড়েন বলে জানান তিনি।
ইমরান হোসাইন সজীব বলেন, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকেলে ৫ দিনের সফরে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। এরপর তিনি রাত্রিযাপনের জন্য অভিজাত হোটেল ওশান প্যারাডাইজে ওঠেন।
রোববার (১৭ আগস্ট) কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন অংশীজনদের নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সংস্কৃতি উপদেষ্টা অসুস্থতার খবরে রোববার কক্সবাজারে আয়োজিত কর্মশালাটি স্থগিত করা হয়েছে।

সাম্প্রতিক নাশকতা তৎপরতায় আলোচিত নব্য জেএমবির সদস্যরা শিল্পকারখানায় ব্যবহারের কথা বলে পুরান ঢাকার বিভিন্ন রাসায়নিকের (কেমিক্যাল) দোকান থেকে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করেছিলেন। পরে এসব উপকরণ দিয়ে দূরনিয়ন্ত্রিত বোমা বা আইইডি তৈরি করেন তাঁরা। কম বিস্ফোরক ব্যবহার করে শক্তিশালী বোমা তৈরির প্রযুক্তির দিকে...
৩ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে একটি হাইয়েস মাইক্রোবাস থেকে ২৫৬ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
৯ মিনিট আগে
ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ, ঘেরাও ও ভাঙচুরের ঘটনার পর নাটোরের চার উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান এক আদেশে এ সিদ্ধান্ত জানান...
১২ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে শখের বানু (৫৭) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ছেলে ইখলাসুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
১৯ মিনিট আগে