
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে ফোটানো ৩২টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে টেকনাফ সমুদ্র উপকূলের শামলাপুর সৈকতের কোডেক নামের একটি সংস্থার হ্যাচারি থেকে অলিভ রিডলি প্রজাতির এ বাচ্চাগুলো সাগরে ছাড়া হয়।
চলতি মৌসুমে এই প্রথম হ্যাচারিতে ফোটানো বাচ্চা অবমুক্ত করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে দুপুরে ডিম পাড়তে আসা দুটি অলিভ রিডলির শরীরে ট্যাগিং ডিভাইস সংযুক্ত করা হয়েছে।
গত শনিবার রাতে টেকনাফের মাদারবুনিয়া ও শামলাপুর সৈকতে একটি কচ্ছপ ১৩০ এবং আরেকটি ১২০ টি ডিম পাড়ে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইউএসএআইডের সহায়তায় পরিচালিত নেচার এন্ড লাইফ প্রকল্পে সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ ও প্রজননে কাজ করছে কোডেক।
এই প্রকল্পের পরিচালক ড. শীতল কুমার নাথ বলেন, বিশেষজ্ঞদের সহায়তায় দুটি কচ্ছপের শরীরে ট্যাগিং ডিভাইস স্থাপন করা হয়েছে। এই ডিভাইস স্থাপনের ফলে আগামী মৌসুমে কচ্ছপগুলো কক্সবাজার সমুদ্র উপকূলে ডিম পাড়তে আসছে কিনা তা শনাক্ত করা সম্ভব হবে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, চলতি প্রজনন মৌসুমে (নভেম্বর-মার্চ) শনিবার পর্যন্ত ১৬৩ টি মা কচ্ছপ থেকে ১৮ হাজার ৭৭৯ টি ডিম সংগ্রহ করে হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে কোডেক ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্ট ১০৮টি কচ্ছপ থেকে ১৩ হাজার ৯৭টি, নেকম ৪১টি থেকে ৪ হাজার ৭৭৭টি এবং বোরি ১৪টি কচ্ছপ থেকে ১ হাজার ৫৮৭টি ডিম সংরক্ষণ করেছে। এ পর্যন্ত ৯৯টি মা কচ্ছপ ডিম পাড়তে এসে মারা পড়েছে।
তিনি বলেন, কয়েকদিনের মধ্যে অধিকাংশ হ্যাচারির ডিম ফুটে বাচ্চা জন্ম নিবে। এরপর তা সাগরে অবমুক্ত করা হবে। চলতি মৌসুমে গবেষণার উদ্দেশ্যে মা কচ্ছপে শরীরে ট্রাকিং ডিভাইস স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান বোরির এই বৈজ্ঞানিক কর্মকর্তা।
তিনি আরও বলেন, এই ডিভাইস স্থাপনের ফলে সামুদ্রিক কচ্ছপের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এতে জানা যাবে কচ্ছপ কখন কোথায় কীভাবে অবস্থান করছে, তাদের আবাসস্থল এবং প্রজনন মৌসুমে তাদের উপকূলে ফিরে আসার রুট বা পথ শনাক্তকরণ করা সম্ভব হবে। ফলে তাদের চলাচলের পথে বাধাবিপত্তি চিহ্নিত করা যাবে।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
৫ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
৬ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
৬ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৮ ঘণ্টা আগে