
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশি শুভেচ্ছা দূত তাহসান খান বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়া কলেজ পরিদর্শন করেছেন।
আজ সোমবার দুপুরে উখিয়া কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের কথা শোনেন। এ সময় নিজের জনপ্রিয় একটি গান গেয়ে শোনান এই সংগীতশিল্পী।
এর আগে সকালে তাহসান উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান, সেখানে রোহিঙ্গা আলোকচিত্রীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন বয়সী রোহিঙ্গার সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি উখিয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সফরের অভিজ্ঞতার বর্ণনা করেন।
তাহসান বলেন, ‘সারা বিশ্বের শরণার্থী ও বাস্তুচ্যুতদের সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে রোহিঙ্গা সংকটেও কাজ করছে ইউএনএইচসিআর। আজ ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে অনুধাবন করেছি, নিজ দেশ ও সংস্কৃতির প্রতি তাঁদের নিজস্ব জাতীয়তাবোধ আছে।’
২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে যুক্ত আছেন তাহসান খান। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা দূত হিসেবে এই সংগীতশিল্পীকে নিযুক্ত করে সংস্থাটি।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন...
৩১ মিনিট আগে
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
চিঠিটা খুব ছোট। অথচ তার ভেতরেই লুকিয়ে ছিল কঠিন সত্য কথাগুলো। মেয়েটি তা মুখে বলতে পারেনি। তাই কলেজে গিয়েই ছেলেটির হাতে নিঃশব্দে ধরিয়ে দিয়েছিল চিঠিটা। তাতে লেখা ছিল, তাদের সম্পর্ক কোনোভাবেই মেনে নেবে না মেয়েটির পরিবার।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রতিবেশীর নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
১ ঘণ্টা আগে