কক্সবাজার শহরে আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের এন্ডারসন রোডের আবাসিক হোটেল নিশীথার ৪০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত উদ্ধার অর্জুন দাশ (৬০) ফেনী জেলার বাসিন্দা।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। হোটেল কর্তৃপক্ষের বরাতে ছমিউদ্দিন বলেন, ২৫ এপ্রিল অর্জুন দাশ এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে হোটেল কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নেন। নির্ধারিত সময় পার হওয়ার পরও কক্ষের ভেতর থেকে কোনো ধরনের সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। গতকাল বিকেলে কক্ষের দিকে গেলে ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে অবহিত করা হয়।
পরে পুলিশের একটি দল হোটেল কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি নগ্ন অবস্থায় ছিল এবং পাশে একটি গামছা পাওয়া গেছে।
অন্তত চার-পাঁচ দিন আগে অর্জুন দাশের মৃত্যু ঘটে থাকতে পারে জানিয়ে ওসি ছমিউদ্দিন বলেন, তাঁর সঙ্গে হোটেল কক্ষে অবস্থানকারী ব্যক্তি পলাতক থাকায় মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হোটেলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিকেল সাড়ে ৫টায় বেতাগীর চম্পাতলী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মাসুদকে। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। নামাজে ইমামতি করেন মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ।
১৩ মিনিট আগে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো ইসলামি ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়নে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বোর্ড পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে মতামত দেবে।
২৭ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় জলাতঙ্কে আক্রান্ত সন্দেহে একটি গরু জবাই করে মাংস বিক্রির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। বড়পয়লা গ্রামকেন্দ্রিক দুই কিলোমিটার এলাকায় আজ রোববার সকাল ৯টা থেকে গবাদিপশুর জরুরি ‘রিং ভ্যাকসিনেশন’ শুরু করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ফকিরখিল এলাকার সমাজের বাসিন্দা না হওয়ায় বাবার বাড়ির কবরস্থানে মেয়ের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকিরখিল এলাকায় মৃত ব্যক্তির লাশ নিজ গ্রামের কবরস্থানে দাফন করতে না দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৩৩ মিনিট আগে