
স্বদেশে প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করতে মিয়ানমারের একটি প্রতিনিধিদল কক্সবাজারের টেকনাফে এসেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের ৩৪ সদস্যের এই প্রতিনিধিদল রাখাইন স্টেটের মংডু টাউনশিপ থেকে স্পিডবোটে করে টেকনাফের ট্রানজিট ঘাটে এসে পৌঁছায়।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমারের রাখাইন স্টেটের ইমিগ্রেশন বিভাগের এই প্রতিনিধিদলে সে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
মোহাম্মদ মিজানুর রহমান আরও জানান, প্রত্যাবাসনের জন্য পাইলট প্রকল্পের অধীনে ২ হাজার ৮০ জন রোহিঙ্গার তালিকা করা হয়েছে। তাঁদের মধ্যে ১০০ পরিবারপ্রধানের সঙ্গে মিয়ানমারের এই প্রতিনিধিদল কথা বলবে। সকাল থেকে প্রতিনিধিদল টেকনাফ সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউস মিলনায়তনে এই পরিবারপ্রধানদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।
প্রতিনিধিদল রাখাইন স্টেটে সে দেশের সরকার কর্তৃক ইতিপূর্বে প্রত্যাবাসনের জন্য যেসব কার্যক্রম সম্পন্ন করেছে এবং মডেল ভিলেজ নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে, তার একটি ভিডিও চিত্র রোহিঙ্গাদের দেখাবেন।
আরআরআরসি কার্যালয় সূত্রে জানা গেছে, গত মে মাসে প্রত্যাবাসনের জন্য কথা বলতে মিয়ানমার সরকারের প্রতিনিধিদল টেকনাফে আসে। এ নিয়ে তৃতীয় দফায় প্রতিনিধিদলের সফর। এর আগে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের প্রতিনিধি দল দুই দফা টেকনাফে এসে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মিয়ানমারে নিজেদের বসতভিটা দেখতে মে মাসে রোহিঙ্গাদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রাখাইন স্টেট পরিদর্শন করেছে।
রোহিঙ্গা প্রতিনিধিদলটি মিয়ানমার থেকে ফিরে স্বাধীনভাবে চলাফেরা ও নাগরিক অধিকার নিশ্চিতসহ বেশ কিছু দাবি তুলে ধরে। সব ঠিক থাকলে ডিসেম্বর মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা করছেন সংশ্লিষ্টরা। প্রত্যাবাসনকে কেন্দ্র করে টেকনাফ ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাঁচটি ট্রানজিট ক্যাম্প নির্মাণের কাজ চলছে।

মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাহিম নামে এক যুবককে সাড়ে তিন ঘণ্টা পর পুনরায় আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আন্ধারমানিক এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ধারালো অস্ত্রের আঘাতে কামরুন আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে তাঁর স্বামী ও ১৬ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে...
৪১ মিনিট আগে
মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. দিনা (দিদার) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি স্বাধীন (৪০) পলাতক...
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ ও হামজনিত কারণে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ হাম ও রুবেলা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে