
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১০ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার বেলা ১টার দিকে জীবননগরের বেনীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভেতরে মেহগনিবাগানের মধ্যে নায়েক মো. মশিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ভারত থেকে অনুপ্রবেশের সময় পাঁচ নারী ও পাঁচ শিশুকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা জানান, পাঁচ দিন আগে গুজরাট পুলিশ তাদের আটক করে। পরে ২৮ মে তাদের ট্রেনে করে কলকাতা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ২৯ মে রাত ১১টার দিকে বাসে করে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্প এলাকায় এনে রাখা হয়। রাত সাড়ে ১২টার দিকে গুজরাট পুলিশ বিএসএফের উপস্থিতিতে সীমান্ত পিলার ৬১/৭-এস বরাবর গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
উল্লেখ্য, এর আগে ২৫ মে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ৭৬ জন বাংলাদেশিকে পুশ ইন করেছিল বিএসএফ।

দাবিগুলোর মধ্যে শতভাগ আবাসন নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করার বিষয়টি রয়েছে।
১০ মিনিট আগে
যশোরের শার্শার এ এফ মৎস্য খামারে মাছের মৃত্যুর ঘটনায় মালিকপক্ষের দাবির সঙ্গে বাস্তব তথ্যের অমিল পেয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বিদ্যুৎ-বিভ্রাটের কারণে মাছ মারা গেছে বলে মালিকপক্ষের দাবি থাকলেও তদন্তে এর কোনো তথ্যগত সমর্থন পাওয়া যায়নি...
১৭ মিনিট আগে
পুশ ইন, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান ঠেকাতে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। দায়িত্বপূর্ণ সীমান্তে সন্দেহজনক ব্যক্তি, অবৈধ পারাপার কিংবা চোরাচালানের তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে পুরস্কৃত করার...
২৬ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
১ ঘণ্টা আগে