Ajker Patrika

এবার চট্টগ্রামে খালে পড়ে শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম 
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০০: ০৯
এবার চট্টগ্রামে খালে পড়ে শিশু নিখোঁজ

নালায় পড়ে এক সবজি বিক্রেতা নিখোঁজের তিন মাস পার হতে না হতেই চট্টগ্রামে এবার দশ বছর বয়সী এক শিশু খালে পড়ে নিখোঁজ হয়েছে। গত সোমবার বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় খালে পড়ে নিখোঁজ হয়। এরপর এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 
 
নিখোঁজ শিশুটির নাম মো. কামাল উদ্দিন (১০)। সে কোতোয়ালী থানার আন্দরকিল্লাহ মাছুয়াঝর্ণা এলাকার আলী কাউসারের ছেলে। দুই ভাই-দুই বোনের মধ্যে সবার ছোট সে। শিশুটি তার বাবার সঙ্গে ষোলশহর আইডব্লিউ কলোনী এলাকায় থাকত। সোমবার বিকেলে ওই এলাকায় সমবয়সী শিশুর সঙ্গে বোতল কুড়াতে গিয়ে নালায় পড়ে যায়। 
 

এ সর্ম্পকে জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার বিকেল আমরা জানতে পারি সোমবার বিকেলে এক শিশু নালায় পড়ে নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারে অভিযান শুরু করেছি। আমাদের ডুবুরি টিম অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি। খালে জমে থাকা ময়লার স্তুপের কারণে বেগ পেতে হচ্ছে। ময়লাগুলো সরাতে সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলরের সহায়তা চাওয়া হয়েছে। এখন আমরা ময়লা সরানো কাজ করছি। এরপর আবার ডুবুরিরা অভিযানে নামবেন।’ 

তার সঙ্গে ওই এলাকায় আড্ডা দেওয়া একাধিক শিশু জানিয়েছেন, নিখোঁজ কামাল, রাকিব নামে আরেক শিশুর সঙ্গে দুপুরে ষোলশহর এলাকায় খালে বোতল কুড়াতে নামে। এরপর সেখান থেকে বোতল কুড়াতে কুড়াতে ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকার দিকে যায়। ষোলশহর অ্যাডমিন রিসোর্টের সামনে গেলে দুইজন খালে জমে থাকা ময়লার স্তুপের নিচে তলিয়ে যায়। রাকিব খালের প্রতিরোধ দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে উঠে আসতে পারলেও কামাল উদ্দিন উঠতে পারেনি। 

শিশুটির বাবা আলী কায়সার আজকের পত্রিকাকে বলেন, ‘বাসায় না যাওয়ায় সন্ধ্যা ৬টার দিকে কামালকে খুঁজতে ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় যাই। সেখানে সড়ক বিভাজকে বসে আড্ডা দেওয়া কয়েকজন শিশুকে জিজ্ঞেস করার পর তারা জানায় কামাল খালে নেমে আর উঠতে পারেননি। পরে আমি তাকে অনেক খোঁজাখুজি করি। কিন্তু পাইনি। এখানে থাকা কয়েকজন পুলিশকে জানিয়েছি, তারা আমার কথায় কোনো পাত্তা দেননি।’

এর আগে গত ২৫ আগস্ট নগরের মুরাদপুরে জলাবদ্ধতায় সড়ক-খাল একাকার হয়ে গেলে তাতে পড়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। এখনো তার খোঁজ মেলেনি। এর আগে গত ৩০ জুন মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে যায় একটি সিএনজি অটোরিকশা। ওই সময় প্রচন্ড স্রোতে চালক সুলতান ও যাত্রী খাদিজা বেগম পানিতে ডুবে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত