
চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল (আমদানি করা পণ্য খালাসের চার্জ) পরিশোধে অনলাইন ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকছে। ১ নভেম্বর থেকে কনসাইনি বিল শতভাগ অনলাইনে পরিশোধ করতে হবে। ওই দিন থেকে পে-অর্ডার বা ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে এসব বিল গ্রহণ করা হবে না।
আজ বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ৩১ অক্টোবর পর্যন্ত কনটেইনারের কনসাইনি বিল অনলাইন ব্যাংকিংয়ের পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের অনলাইন ব্যবস্থার সঙ্গে সোনালী ব্যাংকের কারিগরি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফলে সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে ব্যবহার করেও চট্টগ্রাম বন্দরের যেকোনো বিল অনলাইনে পরিশোধ করা যাবে।
বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব সিঅ্যান্ডএফ এজেন্ট, কনসাইনি ও বন্দর ব্যবহারকারীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পরিশোধ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের কাছে দেওয়া এক আবেদনে নতুন চালু হওয়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার পাশাপাশি বিদ্যমান ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ বহাল রাখার অনুরোধ জানায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী স্বাক্ষরিত আবেদনে বলা হয়, আগে পে-অর্ডারের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস সেন্টারে থাকা বিভিন্ন ব্যাংক শাখায় পরিচালিত সিঅ্যান্ডএফ এজেন্টদের রিভলভিং অ্যাকাউন্ট থেকে তহবিল বা হিসাব স্থানান্তরের মাধ্যমে নিয়মিত কনসাইনি বিল পরিশোধ করা হতো। এতে সিঅ্যান্ডএফ এজেন্টরা সহজে ও দ্রুত বিল পরিশোধ করতে পারতেন।
আবেদনে আরও বলা হয়, ২৩ সেপ্টেম্বর থেকে ওই ব্যবস্থা বন্ধ করে নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিল পরিশোধ বাধ্যতামূলক করায় সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে রিভলভিং অ্যাকাউন্টে পেমেন্ট ব্যবস্থা সাময়িকভাবে চালু করা হয়।
অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও রিভলভিং অ্যাকাউন্টে বিল পরিশোধের সুযোগ রাখার সিদ্ধান্ত জানায়।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানের অভাবে ১৮ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। দুটি এক্স-রে মেশিন থাকলেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এতে উপকূলীয় এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ বাড়ছে।
৬ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের একটি ওষুধের দোকানে চুরি হওয়া ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ চুরি করা ওষুধ কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
৯ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে রাতভর পিটুনি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১০ মিনিট আগে
ডিএইর প্রবেশপথ, ফার্মগেট মেট্রো স্টেশন থেকে অধিদপ্তরের প্রধান ফটক পর্যন্ত বিভিন্ন দেয়াল ও পিলারে পোস্টারগুলো দেখা যায়। জাতীয়তাবাদী সচেতন কৃষিবিদ সমাজের ব্যানারে সাঁটানো পোস্টারে ছবি রয়েছে ডিএই’র টিস্যু কালচার প্রকল্পের পিডি তালহা জুবায়ের মাশরুর, উপপরিচালক (প্লানিং) সাখাওয়াত হোসেন
১৫ মিনিট আগে