
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কা ও নদীতে ডুবে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) মো. শফিকুর রহমান চার সদস্যদের এই কমিটি গঠন করেন। আজ শনিবার দুপুরে কমিটির আহ্বায়ক ও আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান আহমেদ তারেক তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
কমিটির অপর সদস্যদের মধ্যে আছেন রেলওয়ের নিরাপত্তার বাহিনীর একজন সহকারী কমান্ড্যান্ট, একজন চিকিৎসা কর্মকর্তা এবং একজন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে ডিআরএম (ঢাকা) বরাবর প্রতিবেদন দাখিল করার সময় ধার্য করা হয়েছে বলে জানান কমিটির আহ্বায়ক।
মেহেদী হাসান আহমেদ তারেক বলেন, ‘দুর্ঘটনার দিনই তদন্ত কমিটি গঠন করা হয়। আজ শনিবার থেকে তদন্ত কার্যক্রম শুরু করব।’
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, বৃহস্পতিবারের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, ‘ঘটনার পর থেকেই আমাদের একটি ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত নদী থেকে ডুবুরি দল তিনটি এবং নৌ পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে।
উল্লেখ্য, ১০ আগস্ট বৃহস্পতিবার থেকে আখাউড়ার খরমপুরের শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) শাহ্পীর কেল্লা বাবার মাজারে বার্ষিক ওরস শুরু হয়। ওই দিন রাত পৌনে ৯টার দিকে মাজারের পশ্চিম পাশে ঢাকা-সিলেট বাইপাস রেলপথ দিয়ে ভক্তরা মাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস রেলওয়ে সেতু অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এবং নদীতে লাফিয়ে পড়ে চারজনের মৃত্যু হয়। ওই দিন রাতে দুজন এবং পরদিন শুক্রবার সকালে এবং দুপুরে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৭ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৩ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে