
চট্টগ্রামে ঈদের ছুটিতে বিনোদনপ্রেমী মানুষের ভিড় বেড়েছে পর্যটনকেন্দ্রগুলোয়। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে। আজ শনিবার বিকেলে বিনোদনপ্রেমী মানুষের ঢল নামে পতেঙ্গা সমুদ্রসৈকতে। এ ছাড়া নেভাল একাডেমি এলাকা ও পার্শ্ববর্তী আউটার রিং রোড এলাকায়ও মানুষের ভিড় দেখা গেছে।
নগরীর আগ্রাবাদ এলাকা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতে আসা শফিউল আজম কনক আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানির ছুটি উপলক্ষে সৈকতে খানিকটা স্বস্তির নিশ্বাস নিতে পরিবার নিয়ে এসেছি। নগরজীবনের কঠিন বাস্তবতা থেকে খানিকটা বেরিয়ে এসেছি কিছুটা শান্তির আশায়।’
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়ন থেকে আজ দুপুরে পতেঙ্গা সৈকতে আসা বিনোদনপ্রেমী যুবক মোহাম্মদ তাহজিব বলেন, ‘গ্রামের বিনোদনের সুযোগ কম থাকায় পতেঙ্গা সৈকতে এসেছি বন্ধুবান্ধবদের নিয়ে।’
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেইন আজকের পত্রিকাকে বলেন, ঈদে বিনোদনপ্রেমী মানুষের নিরাপত্তার জন্য পুলিশ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এখন অবধি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, পতেঙ্গা সমুদ্রসৈকত ছাড়াও চট্টগ্রামের প্রায় প্রতিটি পর্যটন স্পটেই আজ লোকজনের উপচে পড়া ভিড় ছিল। আজ বেলা ৩টা থেকে দলে দলে মানুষ ছুটে গেছেন বন্দরনগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে। দূর-দূরান্ত থেকেও লোকজন এসেছেন। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী লোকজনের আনাগোনায় বিনোদনকেন্দ্রগুলো যেন উৎসবের আমেজ।
বরাবরের মতো এবারও বিনোদনপ্রেমীদের আগ্রহের শীর্ষে চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক। লেকের শেষ প্রান্তে আছে পানির রাজ্যে বিচরণের রোমাঞ্চকর স্থান ‘সি ওয়ার্ল্ড’ বিকেলে হাজারো মানুষের পদচারণে মুখর হয়ে উঠেছে। আগের যেকোনো বছরের তুলনায় এবার ঈদে পর্যটক বেশি বলে জানান ফয়’স লেক কর্তৃপক্ষ।
এবারে বিশেষ আকর্ষণ সার্কাস সুইং, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড, ফ্যামিলি ট্রেন, প্যাডেল বোট, ফ্লোটিং ওয়াটার প্লে, পাইরেট শিপের মতো মজাদার সব রাইড। এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দর্শনার্থীদের ‘সাধ ও সাধ্যের সমন্বয়’ ঘটাতে বিশেষ প্যাকেজ ঘোষণা দিয়েছে আগেভাগেই।
কনকর্ডের উপব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, আগের বছরের তুলনায় এবার মানুষের ভিড় বেশি। গত কয়েক বছর করোনায় মানুষ বেড়াতে পারেনি। তাই এবার পরিবার নিয়ে ঘুরতে আসছেন মানুষ।
বিশ্বজিৎ বলেন, জানুয়ারিতে ফয়’স লেকে চালু হয়েছে বিনোদনের নতুন অনুষঙ্গ বেসক্যাম্প। এতে আছে কায়াকিং, আর্চারি, ক্রাইম্বিং ওয়াল, উড কেবিন, ট্রি টপ অ্যাক্টিভিটি, অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি, টিম বিল্ডিং গেম এবং হিউম্যান ফুসবলের সুবিধা। এখানকার চমকপ্রদ আকর্ষণ হচ্ছে ওয়াটার জিপ লাইন। এ ছাড়া আছে জায়েন্ট সুইং, স্মল সুইং, জায়ান্ট হ্যামক। বাংলাদেশের একমাত্র আউটডোর অ্যাডভেঞ্চার ক্যাম্প ‘বেসক্যাম্পে অ্যাডভেঞ্চার লিমিটেড’ ও কনকর্ড লিমিটেড সম্মিলিতভাবে এই বেসক্যাম্পে চালু করে।

সারা দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট যখন তুঙ্গে, তখন সারা দেশে আলোচনায় বগুড়ার শেরপুরের পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ফ্লাইহুইল প্রযুক্তি। ‘জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, আর প্রতি ইউনিটের খরচ মাত্র দেড় টাকা’, এমন শিরোনামে খবর এসে বিভিন্ন গণমাধ্যমে।
২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পে ২০০ উপকারভোগীর মধ্যে ৪০০ ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণের সরকারি নথির সঙ্গে মাঠপর্যায়ের তথ্যের অমিলের অভিযোগ উঠেছে। কয়েকজন উপকারভোগী মাস্টাররোলের স্বাক্ষর অস্বীকার করেছেন। বিতরণের পর ছাগল মারা যাওয়া, নগদ অর্থ সহায়তা ও নির্মাণ সামগ্রী ঠিকমতো না পাও
৬ মিনিট আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরে জশনে জুলুসকে কেন্দ্র করে অস্ত্র বহন ও প্রদর্শন, কুশপুত্তলিকা বা মূর্তি প্রদর্শনসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। একই সঙ্গে জুলুসের সময় নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১৬ মিনিট আগে
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও রসমালাই তৈরি এবং এসব খাদ্যপণ্যের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় মুন্সিগঞ্জের টংগিবাড়ির মুসলিম সুইটস অ্যান্ড বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৩১ মিনিট আগে