
বাঁশির সুর যে মানুষকে গভীরভাবে আকৃষ্ট করে, সেটা বলার অপেক্ষা রাখে না। কৃষ্ণের বাঁশির সুরে বিমোহিত হয়ে যেমন তাঁর প্রেমে পড়েছিলেন রাধা, তেমনি জার্মানির হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পও আমাদের জানা। এমনই এক বাঁশিওয়ালা রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মহাজনপাড়া গ্রামের ধারশ মনি চাকমা। তাঁর বাঁশির সুরে বিমোহিত হন না এমন লোক পাওয়া দুষ্কর।
রাঙামাটির সংগীতাঙ্গনের পরিচিত মুখ মনি চাকমা। বাংলাদেশ বেতার রাঙামাটি আঞ্চলিক শাখার তালিকাভুক্ত বংশীবাদক তিনি। পাহাড়ের বিভিন্ন উৎসব-পার্বণে কিংবা ধর্মীয় অনুষ্ঠানে তাঁকে বাঁশি বাজাতে দেখা যায়।
সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার জন্য মনি চাকমা নিজ উদ্যোগে গিয়ে বাঁশি বাজানোর পাশাপাশি গানও শেখান অনেককে। ২০০৭ সালে ঘাগড়া কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেন। শিল্পকর্মে অবদানের জন্য ২০১৫ সালে জেলা শিল্পকলা একাডেমি তাঁকে একজন শিল্পী হিসেবে সম্মাননা দেয়।
মনি চাকমা বলেন, ‘আমি দীপায়ন চাকমা ও বীর কুমার চাকমার কাছে তালিম নিই। রাঙামাটির গুণী শিল্পী রনজিত দেওয়ানের প্রেরণায় আমি সংগীতসাধনা এবং বাঁশিসাধনা শুরু করি। কখনো অর্থের মোহে আমি সুরসাধনা কিংবা সংগীত পরিবেশন করিনি। পেশা নয়, নেশা হিসেবে আমি সুরসাধনা করে যাচ্ছি।’
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা বলেন, ‘মনি চাকমা একজন নিভৃতচারী শিল্পী। আজ আমাদের মাঝখান থেকে বাঁশিসহ দেশীয় অনেক যন্ত্র হারিয়ে যাচ্ছে। পাশ্চাত্য সংগীতের আগ্রাসনে আমরা হারাতে বসেছি নিজস্ব সংস্কৃতি। কিন্তু ধারশ মনি চাকমা এখনো বাঁশির সুর চর্চা করে যাচ্ছেন।’
মনি চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে গণিত বিষয়ে স্নাতক পাস করেন। বর্তমানে তিনি কাউখালী উপজেলার বর্মাছড়ি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে