ফেনীর ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৮টার দিকে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, আজ বুধবার রাতে মটুয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিনকে ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার করে।
গত ১৬ এপ্রিল রাতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর করে। এই ঘটনায় ১৭ এপ্রিল অজ্ঞাতনামা ৪-৫শ জনের নামে মামলা করে পল্লী বিদ্যুৎ সমিতি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে