
চট্টগ্রামে বায়েজিদে নিজ বাসায় স্ত্রীকে খুনের পর লাশ কেটে টুকরো করে তা বাথরুমের কমোডে ফেলে দিয়েছিলেন মো. সুমন। তবে লাশের একটি অংশ ও রক্তাক্ত কাপড়-চোপড় সরানোর আগেই প্রতিবেশীরা ওই বাসায় চলে আসার পর সেগুলো দেখে ফেলে। এ সময় সুমনকে একটি কক্ষে বন্দী করে পুলিশে খবর দিলে তিনি জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। স্ত্রীকে খুনের মামলায় সুমনকে (৩৫) গ্রেপ্তারের পর আজ শনিবার বেলা ১১টার দিকে চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব-৭ এমন তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার পাহাড়িকা হাউজিং সোসাইটির আর কে টাওয়ার নামের একটি ভবনের ১০ তলার বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ফাতেমা বেগম (৩২)। তিনি তাঁর স্বামী সুমনের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। সুমন পেশায় একজন গাড়িচালক।
সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘নৃশংস এই খুনের ঘটনায় র্যাব শুরু থেকে নজরদারি করে আসছিল। এর ধারাবাহিকতায় সুমনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘আসামি সুমনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের জানিয়েছেন, তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছে। সুমন দাবি করেছেন, তাঁর স্ত্রী নাকি পরকীয়া সম্পর্কে জড়িত। ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে সুমন বাসায় থাকা ধারালো চাকু দিয়ে স্ত্রীকে খুন করেন। পরে লাশটি গুমের চেষ্টা করেন। শুরুতে সে বলেছিল, তাঁর স্ত্রী নাকি সুইসাইড করেছেন। পরে সে ভয়ে স্ত্রীর লাশটি গুম করতে কেটে ছোট ছোট টুকরো করেছিলেন। তবে এই বিষয়টি আমরা নিশ্চিত নই। এটা পরবর্তী সময়ে মামলার তদন্তে বেরিয়ে আসবে।’

মো. হাফিজুর রহমান বলেন, আসামি জিজ্ঞাসাবাদে আরও জানিয়েছেন, সে তাঁর স্ত্রীর মাথা ও হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। পরে কোথাও সরানোর জন্য। শরীরের বাকি অংশ বিশ কিংবা তাঁর বেশি টুকরো করে সেই টুকরোগুলো বাথরুমের কমোডে ফ্ল্যাশ করেছিল। পায়ের গোড়ালির একটি অংশ খাটের নিচে ছিল। সেটা সে সরাতে পারেননি। তাঁর আগে প্রতিবেশীরা ওই বাসায় চলে আসে এবং খাটের নিচে লাশের টুকরো ও বাথরুমে রক্তাক্ত কাপড়গুলো দেখে ফেলে।
র্যাব কর্মকর্তা মো. হাফিজুর রহমান আরও বলেন, এই দম্পতির আট বছরের একটি সন্তান রয়েছে। খুনের ঘটনার সময় তাঁদের সন্তানটি সেখানে ছিল না। খুন হওয়া নারী তাঁর সন্তানকে মায়ের কাছে রেখেছিলেন।
র্যাব জানায়, ১০ বছর আগে পারিবারিকভাবে ফাতেমা ও সুমনের বিয়ে হয়। বিয়ের পর সুমন সৌদি আরবে পাড়ি জমালেও ভিসা জটিলতায় গত বছর দেশে ফিরে চট্টগ্রামে একটি পিকআপ ভ্যান চালানো শুরু করেন। দেশে ফেরার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বেড়ে যায়। একাধিকবার পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা হলেও তা স্থায়ী হয়নি। খুনের ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বায়েজিদ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা ঠিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল বুধবার সকাল থেকে টহল অব্যাহত রেখেছে।
৭ মিনিট আগে
জুলাই শহীদ দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের গণ-আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
১২ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় খালের পানিতে ডুবে চার মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল তিনে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
২৪ মিনিট আগে