
ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা বিপ্লবের রহস্যজনক মৃত্যুর মামলায় এজাহার নামীয় দুই আসামিকে র্যাব-৭ সদস্যদের সহযোগিতায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আলী মর্তুজা ও করিমকে সোনাগাজী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে এ মামলায় অপর দুই আসামি আওয়ামী লীগ নেতা মো. রফিক ও যুবলীগ নেতা নাজিম হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছেন।
মৃত্যুর ঘটনার পরদিন ৯ মার্চ বিপ্লবের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে মামলা করেন। এতে আসামি করা হয়, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিক, ইউনিয়ন যুবলীগ নেতা নাজিম, আলী মর্তূজা ও করিমুল হক এবং অজ্ঞাতনামা আরও ৭ / ৮ জনকে। মামলার পর গা ঢাকা দেন আসামিরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) মাইন উদ্দিন বলেন, ‘র্যাব-৭ ফেনীর সদস্যদের সহযোগিতায় সোমবার ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি।’
২ আসামি গ্রেপ্তারের বিষয়ে নিহত বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ‘আমি চাই সকল আসামি গ্রেপ্তার হোক। বিশেষ করে মূল অভিযুক্ত মো. রফিক ও নাজিমকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। আমার স্বামীর মৃত্যুর পর ছোট ছোট তিনটি শিশু সন্তানকে নিয়ে আমি অসহায় জীবন পার করছি।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ খালেদ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ৮ মার্চ বুধবার দুপুরে রহস্যজনক মৃত্যু হয় সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকসুদ আলম বিপ্লবের। ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৮ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে