আকবরশাহ (চট্টগ্রাম): অজগরের বাচ্চা ফুটানোয় নতুন মাইলফলক তৈরি করেছে চট্টগ্রাম চিড়িয়াখানা। ইনকিউবেটর পদ্ধতির মাধ্যমে দ্বিতীয়বারের মতো ২৮টি অজগর সাপের বাচ্চা ফুটানো হয়েছে এখানে। বাংলাদেশে এই পদ্ধতিতে অজগর সাপের বাচ্চা ফুটানোর নজির এই প্রথম।
এর আগে ২০১৯ সালের জুন মাসে প্রথমবার এ চিড়িয়াখানায় ২৫টি অজগরের বাচ্চা জন্ম নিয়েছিল।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদত হোসেন শুভ আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানার ২২টি অজগর সাপ থেকে ১৪ এপ্রিল এসব ডিম সংগ্রহ করা হয়। পরে ইনকিউবেটরে ২৮-৩০ ডিগ্রি তাপমাত্রায় ৩৮ দিন পর সে ডিম ফুটে বেরিয়ে আসে ২৮টি বাচ্চা।
তিনি জানান, জন্ম নেওয়া সবগুলো বাচ্চা এখন সুস্থ আছে। ১৫ দিন পর তারা চামড়া পরিবর্তন করবে। এরপর খাবার হিসাবে তাদের দেওয়া হবে ইঁদুরের বাচ্চা।
ডা. শাহাদত বলেন, আমরা জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি। তিনি যদি এগুলো সংরক্ষণ করতে তাহলে আমাদের কাছে চিড়িয়াখানায় থাকবে। যদি বন্য পরিবেশে অবমুক্ত করার অনুমতি দেন তাহলে আমরা সেটি করব।
চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ২০১৯ সালের জুন মাসে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগর সাপের বাচ্চা ফুটানো হয়। যা পরবর্তীতে বন্য পরিবেশে অবমুক্ত করা হয়েছিল। বাংলাদেশে দ্বিতীয়বারে মতো এই পদ্ধতি ব্যবহার করে সফলতা অর্জন করে চট্টগ্রাম চিড়িয়া খানা। সাপ সংরক্ষণে চিড়িয়াখানার এ কার্যক্রম সারা দেশে মাইলফলক হয়ে থাকবে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
২১ মিনিট আগে
খুলনা মহানগরীর হরিণটানা থানার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সদস্য মো. রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি। র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান...
২৪ মিনিট আগে
শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক নারীকে (৪৫) নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা আনোয়ার হোসেন মোল্লা ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩৪ মিনিট আগে
দীর্ঘদিন ধরে কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের রোকন নামের এক যুবকের সঙ্গে জেরিনের প্রেম চলছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য ও বাগ্বিতণ্ডা হয়। অভিমানে ওই তরুণী আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করছেন তাঁরা।
৪১ মিনিট আগে