
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় আব্দুল কাদের জিলানীকে (কানকাটা কাদের) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে চৌমুহনী পৌরসভার হাজীপুরের ছেরাং বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের জিলানী হাজীপুর এলাকার মৃত গোফরান মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, আব্দুল কাদের খারাপ প্রকৃতির লোক। তিনি মাদকাসক্ত ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে থানায় মাদকসহ বিভিন্ন ঘটনায় চারটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, মাদক কারবার নিয়ে কিছু লোকের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরে রাতে প্রতিপক্ষের লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেছে। স্থানীয় লোকজন তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেলের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলের পতাকা ও ব্যানারে ঘরবাড়ি সাজানোর দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার সেই উন্মাদনাকে এক ভিন্ন মাত্রা দিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম।
১২ মিনিট আগে
জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে।
৪০ মিনিট আগে
সরকারি চাকরিবিধি অনুযায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তাঁর নিজ কর্মস্থল এলাকায় সার্বক্ষণিক অবস্থান করা বাধ্যতামূলক। অথচ নেত্রকোনার আটপাড়া ও কেন্দুয়া উপজেলার দায়িত্বে থাকা খাদ্য নিয়ন্ত্রক মো. ইমরান হোসেন ঢাকার সাভারে নিজ বাড়িতে বসবাস করেন বলে অভিযোগ উঠেছে।
৪৪ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে প্রতিদিন এসব সড়ক ব্যবহারকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর ভোগান্তি চললেও সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে...
১ ঘণ্টা আগে