
‘চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইনের লেভেল ক্রসিংয়ে যখন দুর্ঘটনা ঘটে, তখন আমি ভাত খাচ্ছিলাম। দুর্ঘটনার বিকট শব্দ শুনে তাড়াতাড়ি বের হই এবং দেখি ৪ যুবক আহতাবস্থায় লেভেল ক্রসিংয়ের পশ্চিম পাশে লাফাচ্ছে। তখন আমিসহ ৪-৫ জন গিয়ে তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে স্থানীয় হাসপাতালে পাঠাই।’ এভাবেই গতকাল শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ঘটে যাওয়া দুর্ঘটনার বর্ণনা দেন রেললাইনসংলগ্ন দোকানের কর্মী জসিম উদ্দিন।
জসিম উদ্দিন বলেন, ‘রেললাইনের ওপরে উঠে দেখি মহানগর প্রভাতি ট্রেন দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে দেখি ইঞ্জিনের সামনে একটি সাদা মাইক্রো ঝুলছে। ভেতরে যাত্রীরা মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করি। তখন গেটম্যান সাদ্দাম হোসেন জুমার নামাজের পরে ঘটনাস্থলে আসেন। তিনিও আমাদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন।’
অভিযোগ করে জসিম উদ্দিন বলেন, ‘রেলের লেভেল ক্রসিংয়ে এত দুর্ঘটনা ঘটে, তবু সমাধান হয় না। রেলের এত বরাদ্দ যায় কোথায়? মানুষ এভাবে মারা গেলে শুধু দায়সারা তদন্ত কমিটি করা হবে। তারপর সবাই ভুলে যাবে। তবে আজকে শুনে ভালো লাগছে যে, আমরা আহত ৪ জনকে উদ্ধার করেছি তাঁরা সবাই আশঙ্কামুক্ত।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝরনা দেখতে যান ওই তরুণেরা। ভ্রমণ শেষে বেলা পৌনে ১টার দিকে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতি ট্রেনটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে