ফেনীতে ইয়াবাসহ তিন হিজড়াকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাতে শহরের মহিপাল ফ্লাইওভারের
নিচ থেকে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন টেকনাফ থানার মুছনী গ্রামের মো. ইউনুছের সন্তান জোছনা মনি (২১), কক্সবাজার সদর থানার বাজারঘাটা গ্রামের মৃত জহির আহমেদের সন্তান রিয়া মনি (২২) ও টেকনাফ থানার আলিকালি গ্রামের মুত্তুল হোসেনের সন্তান সায়মন জনি (২০)।
র্যাব-৭ জানায়, সোমবার রাতে মহিপাল ফ্লাইওভারের নিচে ইয়াবা বেচাকেনার খবরে র্যাব ওই স্থানে উপস্থিত হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ও শপিং ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৩ হাজার ৫২৫টি ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার দাম প্রায় ১১ লাখ টাকা।
ফেনী র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম বলেন, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাঁরা দীর্ঘদিন ধরে ইয়াবা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ফেনীসহ আশপাশের জেলায় বিক্রি করে আসছে। তিন আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।
৭ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে পারিবারিক শত্রুতার জেরে ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
মাদারীপুরে বিয়েবাড়িতে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার জেরে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
৪২ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমরান মাজহারী (৩০) নামে এক ইমাম মারা গেছেন। গতকাল রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে