
র্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করেছে র্যাব। নেজাম উদ্দিনকে নিয়ে রুমা উপজেলার তিন নম্বর সদর ইউনিয়ন হয়ে বান্দরবান সদরের পথে আছেন তাঁর ভাই ও পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান।
উপপরিদর্শক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর তাঁকে উদ্ধার করা হয়েছে। এর আগে আমরা রুমা হয়ে একেবারে ভেতরে চলে যাই। গিয়ে একটি ঘর থেকে কেএনএফের সদস্যরা ভাইকে বুঝিয়ে দেয়। কথা বলার সুযোগ দেয়নি। সঙ্গে সঙ্গে ভাইকে গাড়িতে তুলে বান্দরবান সদরের উদ্দেশ্যে যাচ্ছি।’
বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে যায় তারা।
ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় কেএনএফ। মসজিদে উপস্থিত থাকা ইমাম নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এশার নামাজ শেষ করে দেখি সেনাবাহিনীর পোশাক পরা কিছু লোক দাঁড়িয়ে আছে। তাঁরা আমাদের বলেন, ‘‘কেউ নড়া-চড়া করবা না। সবার মোবাইল দিয়ে দাও।’’ এক প্রকার আমাদের জিম্মি করে ফেলে তাঁরা। আমাদের মোবাইল কেড়ে নিয়ে গেল।’’’
নুর ইসলাম আরও বলেন, ‘এরপর তাঁরা ব্যাংকের ম্যানেজারকে খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না, তখন ব্যাংকের যে পুলিশ ছিল মানে ইনচার্জ ছিল তাঁকে নিয়ে এসে মারধর করে ম্যানেজারকে শনাক্ত করে।’
আপনাদের মধ্য ভয় কাজ করছিল কি না—এমন প্রশ্নের জবাবে ইমাম বলেন, ‘সবাই কলমা পড়ছিলাম, মউতের কলমা পড়ছিলাম। খালি আমি একা নয়, সবাই।’
অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা তিন রাকাত নামাজ শেষ করার পর সন্ত্রাসীরা মসজিদে আসে। এরপর আমাদের মোবাইল নিয়ে যায়। ৭ থেকে ৮ জন লোক আমাদের মসজিদে ঢুকছিল সেনাবাহিনীর পোশাক পরা, জুতা পরা। তাঁদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল।’
তিনি বলেন, ‘এক ঘণ্টা আমাদের জিম্মি করে রাখে। এ সময় আমাদের নামাজ পরতে দেয় নাই। এর একটা শব্দ হইছে তখন তাঁরা বের হয়ে গেছে। কিসের শব্দ সেটা জানি না, তাঁদের সিগনাল হতে পারে।’

সাংবাদিক পরিচয় দিয়ে জনসমক্ষে ‘ভাই’ বলায় চটে গেলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক জুয়েল রানার সঙ্গে তিনি এমন আচরণ করেন।
২৩ মিনিট আগে
মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন্ধু একাদশ। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জে এই কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে পরিচালিত একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড-সংলগ্ন এলাকায় অবস্থিত আল মুমিন ব্যাটারি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীতে মো. শাহিন ব্যাপারী (২৭) হত্যা মামলার অন্যতম আসামি শাওন ওরফে চাপাতি শাওনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি...
১ ঘণ্টা আগে