
আমার আমেরিকার ভিসা আছে। দলের প্রয়োজনে এবং দল যদি মনে করে আমি সাংবাদিক ডেকে এনে আমার ভিসা জ্বালিয়ে–পুড়িয়ে দেব।
এমন ঘোষণা দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই।
যুক্তরাষ্ট্রের ভিসার প্রতি এই বিরাগের কারণ হিসেবে মির্জা কাদের বলেন, ‘কানাডার আদালতে স্বীকৃত সন্ত্রাসী দল বিএনপির জন্য বিবৃতি দেয় আমেরিকা। কিন্তু বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে তারা কোনো কথা বলে না। তাদের (আমেরিকা) একটাই নীতি— যারে দেখতে পারি না তার চলন বাঁকা।’ গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে কাদের মির্জা এ কথা বলেন।
কাদের মির্জা বলেন, ‘বিএনপির আন্দোলন লোদে (কাদায়) আটকে গেছে। তারা ২৯ জুলাই আন্দোলনে ব্যর্থ হয়ে আবার অ-আ থেকে শুরু করেছে, ও-ঔ পর্যন্ত যেতে যেতে দেশে নির্বাচন হয়ে যাবে। তাদের নিয়ে চিন্তা করার কিছু আছে বলে আমি মনে করি না।’
প্রধানমন্ত্রীকে অনুরোধ করে কাদের মির্জা বলেন, ‘আগস্ট মাসে আট বিভাগীয় শহরে আপনার নেতৃত্বে ৮টি শোভাযাত্রার আয়োজন করেন। এতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিসহ সুশীল সমাজ বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবে। যার প্রতিপাদ্য হবে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”। এতে দলের ভিত আরও মজবুত হবে। সামনের নির্বাচনে দল হবে শক্তিশালী। কিছু কিছু মন্ত্রী-এমপি আছে যারা এলাকায় যান না। দলের তৃণমূলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। নিজের এলাকায় কত টাকার উন্নয়ন হয়েছে সেটাও জানেন না। তারা মনোনয়ন পেতে ঢাকায় ঘুরঘুর করছেন। এ ধরনের এমপিদের মনোনয়ন দেওয়া ঠিক হবে না।’
তিনি আরও বলেন, ‘অনেকে বিদেশ থেকে হঠাৎ করে এসে মনোনয়ন পান। যাদের সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। তাদের এভাবে মনোনয়ন না দিয়ে ১০টি আসন প্রবাসীদের জন্য সংরক্ষিত করার প্রস্তাব করছি। অন্যদিকে, যে আসনে যাকে পছন্দ তাকে এখনই সিগন্যাল দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। যাতে এখন থেকে কাজ করতে সুবিধা হয়।’
এ ছাড়া নেতাদের কার্যক্রম তদারকি করার জন্য প্রত্যেক জেলায় এক বা দুইজন নেতাকে দায়িত্ব দেওয়ার অনুরোধ করেন কাদের মির্জা। যাদের প্রস্তাবের ভিত্তিতে সামনের নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন দিলে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও মত প্রকাশ করেন এই আওয়ামী লীগ নেতা।

রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে ভাঙন শুরুর আগে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়...
৩৬ মিনিট আগে
গত রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫২ মিনিটের দিকে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলার মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা হঠাৎ সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
৪৩ মিনিট আগে