
পাহাড়ের রানি খাগড়াছড়িতে সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা থাকে। তবে ঈদের ছুটিকে ঘিরে এখানকার পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের সমাগম হয় অনেক বেশি। এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটিতে তাঁদের বরণ করে নিতে জেলার আকর্ষণীয় জায়গাগুলোর পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও বার্মিজ পণ্যের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ শনিবার সকালে আলুটিলা পর্যটনকেন্দ্র ও জেলা পরিষদ হর্টিকালচার পার্কে গিয়ে দেখা যায়, প্রস্তুতির কাজ শেষের পথে। পার্কের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে পার্কে বেশ কিছু কাজ চলছে। মূল আকর্ষণ ঝুলন্ত সেতুর কাঠগুলো পরিবর্তন করা হয়েছে। ঈদ উপলক্ষে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, তা নিচ্ছেন তাঁরা।
আলুটিলা পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, ঈদের ছুটিতে পর্যটকেরা বেড়াতে আসবেন বলে পর্যটনকেন্দ্রের চারপাশ ভিন্নভাবে সাজানো হচ্ছে এবং পরিচ্ছন্নতার কাজ চলছে।
ঘুরতে আসা মানুষজনের আবাসনব্যবস্থা নিয়ে কথা হলে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে বলেন, ‘খাগড়াছড়ির সব হোটেল ও রিসোর্টে সংস্কারের কাজ চলছে। ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত।’ হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, ইতিমধ্যে তাঁদের হোটেলের ৫০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ জাহিদুল কবির বলেন, ঈদুল ফিতরের ছুটিতে আলুটিলা পর্যটনকেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা থাকবেন। এ ছাড়া ঈদের দিন জনবল বাড়বে। আলুটিলা, রিসাং ঝরনা ও জেলা পরিষদ পার্কে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের টহল দল থাকবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনও পর্যটকদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আলুটিলা পর্যটনকেন্দ্রে ট্যুরিস্টদের ভ্রমণ যেন সহজ হয়, এ জন্য আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যেমন পানির ব্যবস্থা ছিল না, সীমিত আকারে তা চালু করতে যাচ্ছি। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে পুলিশ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশের অবস্থানের উদ্যোগ নিয়েছি।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৮ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে