
‘কমপ্লিট শাটডাউন’ থেকে সরে এসে রোগীদের সেবা দিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসকেরা। কোনো রোগী এসে সেবা ছাড়া ফিরে যায়নি। তবে চিকিৎসকেরা ঢাকায় হামলাকারীদের বিচার চেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের প্রতিবাদে আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিট থেকে চমেকের চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন। তবে জরুরি বিভাগে আসা রোগীদের অসহায়ত্ব দেখে বিকেল ৪টা থেকে ফের চিকিৎসাসেবা শুরু করেন দায়িত্বরত চিকিৎসকেরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন খান বলেন, ‘অল্প সময়ের জন্য কর্মসূচি পালন করলেও ফের চিকিৎসাসেবা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ওয়ার্ডেও চিকিৎসকেরা রোগীদের সেবা দিয়েছেন। তা ছাড়া আমাদের জরুরি বিভাগের সেবাও বর্তমানে অব্যাহত রয়েছে। কর্মবিরতির কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
চমেকের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোমিন উল্লাহ ভূঁইয়া বলেন, ‘আমাদের জরুরি বিভাগের চিকিৎসাসেবা প্রায় পৌনে এক ঘণ্টার মতো বন্ধ ছিল। পরে রোগীদের অসহায়ত্ব দেখে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবারও সেবা দেওয়া শুরু করে দিই।’
হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সারা দেশে সব ধরনের চিকিৎসাকেন্দ্রে সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা এই কর্মসূচিকে বলছেন কমপ্লিট শাটডাউন।
আজ বেলা ২টার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আবদুল আহাদ। তিনি চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়দের পক্ষে কমপ্লিট শাটডাউনের এ কর্মসূচি ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী ভবনের বারান্দার একটি কক্ষের গ্রিল ভেঙে পুলিশি হেফাজত থেকে পালিয়েছেন আসামি হাসিনা বেগম। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও এক কনস্টেবলকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ।
১০ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়িতে ৮১ লাখ ২১ হাজার ১৮৬ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চালুর পর মাস না পেরোতেই গাইড ওয়াল ভেঙে একাংশ দেবে গেছে। টানা বৃষ্টিতে উপজেলার আরও কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সদর-বাটনাতলী ইউনিয়ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
১৫ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি পাগলা কুকুরের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
৬ জুলাই টানা ভারী বর্ষণ, নদ-নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ধসের ঝুঁকির কারণে জেলা প্রশাসন প্রথম দফায় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে বৈরী আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকায় সেই মেয়াদ আরও বাড়িয়ে ১২ জুলাই করা হয়।
৩৫ মিনিট আগে