
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সেবা বন্ধ রেখে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি চলাকালে হাসপাতাল গিয়ে দেখা যায়, হাসপাতালের ফার্মেসির বিনা মূল্যে সরকারি ওষুধ বিতরণ, রক্ত পরীক্ষা, এক্স-রে, আলট্রাসনোগ্রামসহ রোগ নির্ণয়ের বিভিন্ন সেবাকেন্দ্র বন্ধ হয়ে রয়েছে। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্রগুলোয় কর্মবিরতির ব্যানার ঝুলছিল। তবে হাসপাতালের অন্যান্য সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল। চমেক হাসপাতালে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের একজন কর্মচারী আজকের পত্রিকাকে বলেন, কর্মবিরতির ফলে এক্স-রে করা সাময়িক বন্ধ ছিল।
জানা গেছে, সেবা বন্ধ রেখে আন্দোলনরত হাসপাতালের কর্মচারীরা চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নিয়ে দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ-সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তারা বলেন, অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও তাঁরা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। তাঁরা দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
আন্দোলনরত কর্মচারীরা জানান, একই দাবিতে আগামীকাল বৃহস্পতিবার চমেক হাসপাতালে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
পরে দুপুর ১২টায় কর্মবিরতি শেষ করে কর্মচারীরা কাজে ফিরলে পুনরায় হাসপাতালের সেবা প্রদান কার্যক্রম স্বাভাবিক হতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে লাইফগার্ড ও বিচকর্মীরা। সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক এলাকার সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পর্যটক মো. আবির (১৮)।
২৫ মিনিট আগে
এসআই সুমন জানান, বাবা মায়ের বিচ্ছেদ, দুই ভাইয়ের একাকী বসবাস, কাজের বুয়ার রান্না খাওয়া —এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে দুই ভাইয়ের মধ্যে মনমানিল্য হতো। এর জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২৮ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে