Ajker Patrika

নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫: ৫১
নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের এক দিন পর মো. জিহাদ হোসেন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলা শাকচরের কাচারিবাড়ী এলাকার বাউন্ডারি দেওয়া একটি জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত শিশুর বয়স ৫ বছর। জিহাদ একই এলাকার রিকশাচালক জিয়া উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় জিহাদ। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশু জিহাদ বাড়ির বাইরে খেলতে যায়। এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। আজ শুক্রবার সকালে বাড়ির পার্শ্ববর্তী বাউন্ডারি দেওয়া একটি জায়গায় জিহাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে শিশুটিকে হত্যা করা হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর বলা যাবে প্রকৃত ঘটনা। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত