
চট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নে নিখোঁজের ১১ দিন পর হাত-মুখ বাঁধা অটোরিকশাচালক সন্তোষ চন্দ্র নাথের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) লেলাং ইউনিয়নের লালপুলসংলগ্ন এলাকার লেলাং খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সন্তোষ নাথ লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সীমান্ত মহাজন বাড়ির পরিমল নাথের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে স্থানীয়রা খালে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। উদ্ধার করার সময় লাশের হাত, পা, মুখ বাঁধা ছিল।
সন্তোষের বাবা পরিমল চন্দ্র নাথ জানান, ৯ জুলাই সকালে সন্তোষ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। তিনি আরও জানান, সন্তোষ নাথ স্থানীয়ভাবে টুকটাক ব্যবসা করতেন, অনেকের লেনদেন রয়েছে। এ নিয়ে কারও সঙ্গে বিরোধের জেরেই হয়তো এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
ঘটনাস্থলে থাকা নিহতের স্ত্রী ঝর্না রাণী নাথ বিলাপ করতে করতে বলেন, ‘আমার স্বামী কয়েকদিন আগে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজকে লাশ হয়ে ফিরল। এখন দুই ছেলেমেয়ে নিয়ে আমি কীভাবে বাঁচব!’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’

বরিশাল নগরীতে গোপন বৈঠক করার অভিযোগে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠকে বসেছিলেন তাঁরা।
২ মিনিট আগে
বিদ্যালয়ের পুকুরপাড়ে বড়শি হাতে জড়ো হয়েছিলেন মাছ শিকারিরা। জনপ্রতি ১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে শুরু হয়েছিল মাছ ধরার উৎসব। কিন্তু বড়শিতে উঠল নিষিদ্ধ পিরানহা! খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করে মাটিচাপা দিয়েছে উপজেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে মাছ ধরার উৎসবও।
৩ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় জড়িতের অভিযোগে হাফিজুর রহমান নামে কৃষক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে ছাড়াতে থানায় গিয়ে তদবির করার অভিযোগে জামায়াত ও বিএনপির আট নেতা-কর্মীকেও আটক করা হয়। তবে পরে মুচলেকা নিয়ে উভয় পক্ষের নেতাদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে...
৭ মিনিট আগে
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারানী এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
১০ মিনিট আগে