
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১০৫ কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবী, ছাত্রপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং ও রোভার স্কাউটের সদস্যরা। আজ রোববার মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকার একটি হোটেলে ট্রাফিকিং বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা হাইওয়ের রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথি কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, জেলা রোভার স্কাউট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন ও বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক ফারুক আলম।
এ সময় বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন ও যানজটমুক্ত। সেই লক্ষ্যে যানজট প্রবণ ১২টি পয়েন্টে স্থানীয় প্রশাসন, ছাত্রপ্রতিনিধি, বাস মালিক সমিতির প্রতিনিধি, থ্রি হুইলার মালিক সমিতির প্রতিনিধি, স্কাউট, স্বেচ্ছাসেবী সহযোগে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।
তাদের নেতৃত্বে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ মনিটরিং টিম ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সার্বক্ষণিক মহাসড়কে যানজট নিরসনে কাজ করবেন।
কুমিল্লা জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, বিআরটিএ ও রোভার স্কাউট কর্মশালাটির আয়োজন করে। এতে স্বেচ্ছাসেবী, ছাত্রপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, আনসার, রোভার স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আড়াই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
৪২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩ ঘণ্টা আগে