Ajker Patrika

বারইয়ারহাট পৌর বিএনপি নেতা মিয়াজি কারাগারে

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
বারইয়ারহাট পৌর বিএনপি নেতা মিয়াজি কারাগারে

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের দক্ষিণ খুলশীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯টায় পুলিশ এবং র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে দিদারুল আলম মিয়াজির বাসায়। এ সময় তিনি চট্টগ্রামের দক্ষিণ খুলশীর বাসায় ছিলেন। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে প্রথমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) কার্যালয়ে নিয়ে যায়। রাত আনুমানিক ৩টার দিকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

জোরারগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মো. আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজিকে পুলিশ এবং র‍্যাব যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের খুলশী বাসা থেকে গ্রেপ্তার করেছে। আজ (বুধবার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত